সোনালী ব্যাংকের নোটিশে কলাপাড়ায় অর্ধশত পরিবারের মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
সোনালী ব্যাংকের নোটিশে কলাপাড়ায় অর্ধশত পরিবারের মানববন্ধন

সোনালী ব্যাংকের নোটিশে কলাপাড়ায় অর্ধশত পরিবারের মানববন্ধন

চঞ্চল সাহা।। কলাপাড়ায় অর্ধশত পরিবারকে লোনের টাকা পরিশোধে সোনালী ব্যাংকের নোটিশ দেয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে পরিবারগুলো । আগামী ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধের সময় দিয়ে ওই নোটিশ প্রদান করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থাণীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনকারীরা জানান, ২০১৫-১৬ অর্থ বছরে স্বনির্ভর প্রকল্পের অধিনে কলাপাড়ায় কাঁচা রাস্তা তৈরীতে শ্রমিকের কাজ করেন তারা।

এ সময় ওই প্রকল্পের অধিনে মো.মনির, মাকসুদা, জাহানারা বেগম তত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

এসময় তারা শ্রমিকদের অনেকের বীমা করে দেবেন বলে এক হাজার করে টাকা, ছবি এবং আইডি কার্ড’র ফটোকপি নেন। তবে তারা কখনো সোনালী ব্যাংকে গিয়ে কোন স্বাক্ষর করেননি, কিংবা তাদের কেউ কেউ স্বাক্ষর করতেও জানেন না। অথচ তাদের নামে ৬৫ ,৭০ হাজার টাকা করে লোন পরিশোধের নোটিশ দেয়া হয় সোনালী ব্যাংক স্থানীয় শাখা থেকে। গত দু’দিন আগে তাদের নামে এ নোটিশ প্রদান করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী জুলেখা বেগম জানান, তার নামেও ৬৫ হাজার ৭৮১ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়।
এতে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

অনুরূপ বজলুর রহমান বলেন, তার নামে ৭৬ হাজার ৫৬ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়। তিনি এ প্রতাচক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।

এ ব্যাপারে সোনালী ব্যাংক খেপুপাড়া বন্দর শাখার ব্যবস্থাপক মো.নাজমুল হাসান জানান, ঠিক কত জনের নামে নোটিশ প্রদান করা হয়েছে নথি দেখা ছাড়া বলা যাচ্ছে না। তবে লোন গ্রহিতাদের সকল তথ্য ব্যাংকে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!