রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় যুব সমাজের জন্য চিকনিকান্দী খেলার মাঠ ভরাট

গলাচিপায় যুব সমাজের জন্য চিকনিকান্দী খেলার মাঠ ভরাট

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় ‘যুব সমাজের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’-এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ ফুটবল খেলার মাঠ ভরাট করেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চিকনিকান্দী ইউনিয়ন হাইস্কুল খেলার মাঠ ভরাট করেন। এ সময় সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, খেলাধুলার উন্নয়নে ও প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা মুহুর্ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন।

এ সময় সাজ্জাদ হোসেন রিয়াদ ইউনিয়নের তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাই যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মুন্সী, দেবাল সমাদ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিবেক দেবনাথ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!