কলাপাড়ায় সরকারি গাছ কর্তন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় সরকারি গাছ কর্তন

কলাপাড়ায় সরকারি গাছ কর্তন

আপন নিউজ অফিস।। কোন নিয়ম অনুসরণ না করেই কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদা বাজার সংলগ্ন সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগের কোনো দাফতরিক নির্দেশ ছিল না বলে জানা গেছে।

সম্প্রতি সরকারি গাছ কাটার পর জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এর দায় নিচ্ছে না কেউ।

স্থানীয় আমির হোসেন আকন বলেন, আমার বাড়ির সামনে এই সরকারি গাছটি রাতে অন্ধকারে মিজানুর হাওলাদারের নামের এক গাছ ব্যবসায়ী গাছটি কেটে নিয়ে মিলে নিয়ে গেছে।

গাছ কাটারের ব্যাপারে মিজানুর রহমান হাওলাদারের সরাসরি যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ সংক্রান্ত ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজ তালুকদার ও স্থানীয় হালিম প্যাদা কাছে গিয়ে আপনারা জানতে পারবেন, এ বলে তিনি দ্রুত চলে যান। এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রেখেছে।

ওই এলাকার পোল্ডারের সভাপতি রেজাউল আলম মৃধা জানান, গাছ কাটা কথা শুনে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তারা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে গাছগুলো জিম্মায় রাখে এবং তারা আইনের প্রক্রিয়া নেওয়ার জন্য তাকে জানিয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ তালুকদার বলেন, রাস্তার পাশে গাছটি ঝুলে পড়েছে, তাই এলাকার হালিম প্যাদা মিজানুর রহমানের মাধ্যমে গাছটি কেটে ফেলায় এবং গাছটি আমার জিম্মায় রাখা হয়েছে।

কলাপাড়া বন বিভাগ কর্মকর্তা মোঃ মনিরুল হক বলেন, গাছটি চেয়ারম্যানের কাছে জিম্মায় রাখা হয়েছে, কে এ গাছ কাটার সাথে জড়িত তা বের করতে আমরা তদন্ত শুরু করেছি, শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!