রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
অন্যের নিবন্ধন ব্যবহার করে ডাক্তারি, লাখ টাকা জরিমানা

অন্যের নিবন্ধন ব্যবহার করে ডাক্তারি, লাখ টাকা জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপা: পটুয়াখালীতে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার গলাচিপা উপজেলার পৌর শহর থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম মো. জালাল আহমেদ (৫০)। তিনি দীর্ঘ দিন ধরে পৌর শহরের চৌরাস্তায় ফার্মেসি দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন হেলাল বলেন, জালালের উপযুক্ত ডিগ্রি ছিল না। তার ওপর তিনি অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি জানান, অভিযোগ পেয়ে আটকের পর তাকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমেন, মেডিক্যাল অফিসার ডা. নূর উদ্দিন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!