রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় কন্যা শিশু দিবস পালিত

গলাচিপায় কন্যা শিশু দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা: “সময়ের অধিকার, কন্যা শিশু ও শিশুর অধিকার” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ৪ ঠা অক্টোবর ২০২২ উপজেলা প্রশাসনের পরিষদ হলরুমে বেলা ৩টায় বিভিন্ন সরকারি কর্মকর্তা এনজি প্রতিনিধি, প্রতিষ্ঠানিক নারী সংগঠনের উপস্থিতিতে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ আকরামুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা তথ্য আপা ইসমতারা ও গণশিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সরোয়ার হোসেন ও মহিলা বিষয়ক দপ্তরের জাকিয়া সুলতানা ও মিতু রানী পাল প্রমুখ। আলোচনা সভায় কন্যা শিশুর সার্বিক বিষয়ে গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মু: খালিদ হোসেন মিল্টন। এছাড়া মোসা: রুমা বেগম বক্তব্য দেন। সভায় সভাপতি বলেন, “আজ যে কন্যা শিশু, সে আগামী দিনে নারী। শিশু কন্যাদের সকল পর্যায়ে, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে, নিজ পরিবার থেকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব প্রদানের আহ্বান জানান। সভা শেষে, এক দেশী মিছিল বের করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!