গলাচিপায় যুবলীগের বর্ধিত সভা | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় যুবলীগের বর্ধিত সভা

গলাচিপায় যুবলীগের বর্ধিত সভা

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জন¯্রােত লক্ষ্য করা গেছে। শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় পৌরসভা চত্বরে উপজেলা যুবলীগের আয়োজনে সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি খালিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এ্যাড. মো. শহীদুল ইসলাম শহীদ। প্রধান বক্তা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মো. সোহেল। বিশেষ অতিথি জেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর সিকদার, মিজানুর রহমান হান্নান, জহির উদ্দিন মিয়া লিটু ও খাইরুল উমাম মেরিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন, জামাল হোসেন ও খন্দকার অহিদুজ্জামান সাকিব, সাংগঠনিক সম্পাদক অসীম মৃধা, রেজাউল হক রেজা, নাসির উদ্দিন হাওলাদার, মাহমুদ হাসান ও রতন চন্দ্র দাস।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে পটুয়াখালী জেলা পরিষদে নব নির্বাচিত সদস্য ও আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনোকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাকিল খান সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা এ্যাড. মো. শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মো. সোহেল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!