রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় জমি বিক্রি করে সংখ্যালঘু পরিবার দিশেহারা

গলাচিপায় জমি বিক্রি করে সংখ্যালঘু পরিবার দিশেহারা

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় পৈত্রিক জমি বিক্রি করে সংখ্যালঘু পরিবার দিশেহারা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছোট গাবুয়া গ্রামের চিত্তরঞ্জন হাওলাদারের বাড়িতে। চিত্তরঞ্জন হাওলাদার হচ্ছেন মৃত জগবন্ধু হাওলাদারের ছেলে।

চিত্তরঞ্জন হাওলাদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি আমি আমাদের একই এলাকার মহেন্দ্র হাওলাদারের ছেলে শিশু হাওলাদারের কাছে বিক্রি করি। শিশু হাওলাদার ওই জমি আমাদের এলাকার হাফেজ উদ্দিন হাওলাদারের ছেলে মহিউদ্দিন হাওলাদারের কাছে বিক্রি করে। মহিউদ্দিন হাওলাদার আমার ক্রয়কৃত জমির সম্মুখে সরকারী রাস্তায় আমার লাগানো মেহগনি, চাম্বুল, রেইন্ট্রি, কড়াইসহ বিভিন্ন প্রজাতির ৫০টি গাছ কেটে ফেলে। আমি বাঁধা দিলে আমাকে মহিউদ্দিন হাওলাদার ও তার ছেলে হিরণ হাওলাদার প্রাননাশের হুমকি দেয় এবং আমাকে আমার পৈত্রিক ভিটাবাড়ি ও জমি থেকে চলে যেতে বলে। এ বিষয়ে আমি গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদারকে জানাই। তিনি চৌকিদার পাঠিয়ে বিষয়টি দেখবেন বলে জানান। এ বিষয়ে মহিউদ্দিন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। চিত্তরঞ্জন হাওলাদার গাছ নিয়ে বিপাকে পড়েছেন।

গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়ে দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। চিত্তরঞ্জন হাওলাদার সঠিক বিচার না পেলে মঙ্গলবার (১ নভেম্বর) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!