হত্যা মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে কুয়াকাটা মেয়রের বিরুদ্ধে সমন জারি | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
হত্যা মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে কুয়াকাটা মেয়রের বিরুদ্ধে সমন জারি

হত্যা মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে কুয়াকাটা মেয়রের বিরুদ্ধে সমন জারি

বিশেষ প্রতিবেদন: হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার কে সমন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রহমান এর আদালত এ আদেশ জারি করেন।

এর আগে কুয়াকাটা কেরানিপাড়ার চুচিং মং রাখাইন বিজ্ঞ আদালতে ০৩ মার্চ ২০২২ তার বড় ভাই সুইচিং মং রাখাইনের হত্যা মামলা প্রত্যাহারে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে হুমকি প্রদর্শনের অভিযোগে বিজ্ঞ আদালতে মেয়র আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত সিআইডি পরিদর্শক, পটুয়াখালী, মোঃ বাহাউদ্দিন ফারুকীকে বিজ্ঞ আদালতে এ বিষয়ে তদন্ত-পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনে হুমকি প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে এ সমন জারীর আদেশ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!