কলাপাড়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: কলাপাড়ায় কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় কলাপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল সহযোগী অংগ-সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুকে’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, এছাড়াও সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো, শহীদ মাতবর, উপজেলা বিএনপি নেতা বিশ্বাস শফিকুর রহমান টুলু. পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, পৌর বিএনপির সহ-সভাপতি এমরান বিশ্বাস, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, উপজেলা কৃষকদলের সভাপতি আ. সালাম তালুকদার, উপজেলা শ্রমিকদল সভাপতি গাজী মো. হারুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হারুনর রশীদসহ সকল সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা দ্রব্য মূল্যের উর্ধবগতিসহ বিদ্যুতের মুল্য বৃদ্ধি করায় তীব্র প্রতিবাদ ও ১০ দফা দাবী তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!