মহিপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – আপন নিউজ

শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড
মহিপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহিপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপন নিউজ অফিস: মহিপুরে ৭ কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার ৯’শ টাকাসহ শানু গাজী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে মহিপুর থানার আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী আলীপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাইজিদ’র নেতৃত্বে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রাম ভর্তি অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯’শ টাকা পাওয়া গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত শানু গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!