গলাচিপায় তহশিলদারসহ ৯ আসামি কারাগারে | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় তহশিলদারসহ ৯ আসামি কারাগারে

গলাচিপায় তহশিলদারসহ ৯ আসামি কারাগারে

গলাচিপা প্রতিনিধি: গলাচিপায় সরকারি সংরক্ষিত বন অবৈধভাবে দখল করে ফেঁসে গেলেন গলাচিপার চরবিশ্বাসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন। চরবিশ্বাস এলাকার বনবিভাগের বনে অবৈধভাবে প্রবেশ করে ভূমি দখল মাটি কেটে রাস্তা নির্মাণ ও গাছ কেটে পাচারের অভিযোগে গত ৭ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন গলাচিপার চরআগস্তির ফরেস্ট ক্যাম্পের বিট অফিসার মো. আবদুল হই। এ মামলায় রবিবার উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলে আদালত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জাকিরসহ ৯ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চর আগস্তি ফরেস্ট ক্যাম্প অধীনে দক্ষিণ চরবিশ্বাস গ্রামের আমগাছিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে সৃজিত বনে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. আবদুল হাই বাদি হয়ে ১৯২৭ সনের বন আইনের যাহা ২০০০ সনে সংশোধিত ২৬ (১ক) ধারা ও একই ধারার (খ) ও (ঙ) উপধারা মতে অপরাধ সংঘটিত হওয়ায় আদালতে একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন(৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), জাকির হোসেন (৫৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫), রেনু আক্তার (৪৫) ও আনোয়ার মৃধার (৫০) নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!