গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার

গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় খালি ঘরে সোহানা খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ ফেব্রæয়ারী) সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারীকান্দা গ্রামে। গৃহবধূ ওই গ্রামের সোহাগ গাজীর মেয়ে ও পটুয়াখালী সদর উপজেলার ধরান্দি গ্রামের হাসান মিয়ার স্ত্রী। আত্মহত্যা করার সময় বাবা-মা বাড়িতে ছিলেন না। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহানার সঙ্গে প্রায় এক বছর আগে হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। গত তিন মাস ধরে স্বামী-স্ত্রীর সাথে মান অভিমান চলে আসছিল। এ কারণে সোহানা তার বাবার বাড়িত থাকতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোহানার বাবা-মা বাড়িতে ছিলেন না। এসময় সোহানা ঘরের মধ্যে ‘আড়ার’ সঙ্গে গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!