কলাপাড়ায় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন সম্পন্ন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন সম্পন্ন

কলাপাড়ায় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন সম্পন্ন

মো. ওমর ফারুক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কলাপাড়া উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। ডা. মো. ইব্রাহীম খলিল সভাপতি ও সাধারন সম্পাদক পদে মু. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতি’র হল রুমে ভোটারদের কন্ঠ ভোটের মাধ্যমে বিজয়ী ১৭ বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা করেন সাবেক কমিটির সহ-সভাপতি মাও. আব্দুস সালাম।

এসময় অন্যান্যের মধ্যে সাবেক কমিটির উপদেষ্টা ভব রঞ্জন বিশ্বাস, মোল্লা মেডিকেল হল’র স্বত্তাধিকারী মিন্টু মোল্লা, গৌতম চন্দ্র রায়, ফারিয়া সভাপতি হাবিবুর রহমান মনির ঢালী, সাইফুল ইসলাম ও খাইরুল ইসলামসহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, বাংলাদেশ কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমিতি’র কলাপাড়া উপজেলা শাখা প্রতি তিন বছর পর পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে থাকে। এর ধারাবাহিকতায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব-গঠিত এ কমিটি আগামী তিন বছর সুষ্ঠ ও সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন এমনটাই আশা সাধারন ভোটারদের। কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার মন্ডল, সহ-সভাপতি মো. জাকির হোসেন মুন্সী, মো. জাহাঙ্গীর আলম, মো. বশির উদ্দিন খাঁন, যুগ্ন-সম্পাদক মো. জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস উদ্দিন, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খাঁন, দপ্তর গৌতম চন্দ্র রায়, প্রচার সম্পাদক মো. আকতার হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!