তালতলীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
তালতলীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

তালতলীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার তালতলী শহরে নুরুজ্জামান ঘরামীর পাকা ভবনে কাজ করতে গিয়ে শাওন প্যাদা (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে। দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জানাগেছে, তালতলী উপজেলা শহরের নুরুজ্জামান ঘরামীর দ্বি-তল পাকা ভবনে সোমবার নির্মাণ শ্রমিকের কাজ করছিল মোমেশেপাড়া গ্রামের শাহ আলম প্যাদার ছেলে শাওনা প্যাদা। ওইদিন দুপুরে কর্মরত অবস্থায় শাওন বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শাওনের মৃত্যু হয়েছে।
তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!