কলাপাড়ায় আমার সংবাদ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় আমার সংবাদ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলাপাড়ায় আমার সংবাদ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে আমার সংবাদ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. ওমর ফারুক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা, এখন টিভি কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. জসিম পারভেজ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আ. সালাম বিশ্বাস, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নিল রতন কুন্ডু নিলয়, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস.এম আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়া কলাপাড়া ও কুয়াকাটার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বক্তরা পত্রিকাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও উত্তর উত্তর সাফল্য কামনা করেন। সবশেষে কেট কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক রাসেল মোল্লা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!