কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে মারধর ও ঘর ভাঙচুর | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে মারধর ও ঘর ভাঙচুর

কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে মারধর ও ঘর ভাঙচুর

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে ঘর ভাঙচুর ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকাল অনুমান সাড়ে ৫ টায় কলাপাড়া পৌর শহরের ফিসারী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার মোঃ মনিরুল ইসলাম (৩৬), মোঃ বেল্লাল (৪২) ও মোঃ রুস্তম আলী (৬৫) কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে মোঃ নুর জামান বলেন, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ফিসারী রোডে একখানা ভিটি ক্রয় করি, এ সময় আসামিরা আমাদের কাছে চাঁদা চায়, চাঁদাকৃত টাকা না দিলে ওই ভিটির দখল নেবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে বিবাদীদের সাথে বিভিন্ন সময় বিরোধ হয়। বিরোধের বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য একাধিক বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিবাদীরা দলে বলে বলিয়ান হওয়ায় তাহারা এলাকার সালিশ ব্যবস্থার কোন তোয়াক্কা না করে গায়ের জোরে যা খুশি তা করে বেড়ায়।

তিনি আরো বলেন, ঘটনার দিন বিকাল অনুমান সাড়ে ৫ টায় বিবাদীরা ঘটনাস্থল ফিসারী রোডে আসে আমার ভিটির বিষয় নিয়ে কথার কাটাকাটি করে একপর্যায় বিবাদীরা লাঠি দিয়ে আমার ভিটির বেড়া পিটিয়ে ভেঙ্গে ফেলে। যা অনুমান ২০ হাজার টাকার ক্ষতি হয়।

এ সময় আমি বাধা দিলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরে আঘাত করে জখম করেছে। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে বিবাদীরা আমাদের খুন জখমের হুমকী প্রদান করে চলে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!