বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে ১নং ওয়ার্ডে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে ১নং ওয়ার্ডে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে ১নং ওয়ার্ডে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

আপন নিউজ অফিসঃ আসন্ন কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪ টায় ইউনিয়নের ১নং ওয়ার্ড আলহাজ্ব মাহবুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর জাকি হোসেন জুকু, খালেদ খান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান প্যাদা, ইউপি সদস্য ইসমাইল হোসেন।

এসময় অধ্যাপক আবু ইউসুফ, যুবনেতা জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ বেল্লাল হাওলাদার, বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খালেক মোল্লা, জহিরুল ইসলাম মুকুল, ওয়ার্ড সহ সভাপতি নুরুল হাওলাদার, অসাধারণ সম্পাদক সোলেমান মৃধা, অর্থ সম্পাদক আবুল কালাম সর্দার, ওয়ার্ড, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাওলাদার, ছাত্রনেতা মেহেদী হাসান ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা ১৬ মার্চ বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির কে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহবান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!