নৌকা প্রার্থীর টর্চার সেলে হাতপাখার কর্মীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
নৌকা প্রার্থীর টর্চার সেলে হাতপাখার কর্মীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌকা প্রার্থীর টর্চার সেলে হাতপাখার কর্মীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রার্থীর কর্মী-সমর্থকদের তুলে নিয়ে নৌকা প্রার্থীর টর্চার সেলে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাতপাখা প্রার্থী মোঃ মেজবাহ উদ্দিন খান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একাধিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাত পাখা প্রতীকের প্রার্থী মেজবা উদ্দিন খান বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরন কাজীর কর্মী-সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণায় প্রতিনিয়ত বাঁধার সৃষ্টি করে আসছে। নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা করছে। শুক্রবার সকালে আমার কর্মীদের মারধর করে জখম করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানেও তারা হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ এসে হামলা থেকে তাদের রক্ষা করলেও আমার দু’কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আহত অবস্থায় থানায় নিয়ে আসে। এছাড়া আরও চারজনকে নির্বাচনী এলাকা থেকে ধরে নিয়ে আসে।’

মেজবা উদ্দিন খান আর বলেন, ‘আমি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আপনাদের মাধ্যমেও আমি তাদেরকে পুন:রায় অনুরোধ জানাচ্ছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন হিরন কাজী বলেন,’ ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে হাত পাখার প্রার্থী মেজবাহষ উদ্দিন খান দুলাল প্রচারণা চালাচ্ছে। তার উগ্র কর্মী-সমর্থকদের হামলায় আজ আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনকে আশংকা জনক অবস্থায় বরিশালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আমি এসব বিষয়ে সংবাদ সম্মেলন করে আপনাদের বলবো।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!