গলাচিপা-রাঙ্গাবালীতে বিমান পর্যটন প্রতিমন্ত্রীর পর্যটন স্থান পরিদর্শন | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
গলাচিপা-রাঙ্গাবালীতে বিমান পর্যটন প্রতিমন্ত্রীর পর্যটন স্থান পরিদর্শন

গলাচিপা-রাঙ্গাবালীতে বিমান পর্যটন প্রতিমন্ত্রীর পর্যটন স্থান পরিদর্শন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী (এমপি) সংশ্লিষ্ট সচিবসহ প্রশাসনিক একটি টিম পটুয়াখালীর দুর্গম গলাচিপা রাঙ্গাবালী উপজেলার সোনার চর ও চর হেয়ার কলাগাছিয়া পর্যটন স্থান সমূহ ঘুরে দেখেন।

আর আগে মঙ্গলবার সকাল দশটায় গলাচিপা জেলা পরিষদ ডাকবাংলো ও ফেরি ঘাটে উপজেলা প্রশাসন ও নির্বাহী অফিসার মহিউদ্দীন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, অফিসার ইনচার্জ সুনিত কুমার গায়েণ,গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন ও উপজেলা সরকারি সকল কর্মকর্তাগণ ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। পরে প্রতিমন্ত্রী স্প্রিড বোট যোগে রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাত্রা করে, বঙ্গোপসাগর সংলগ্ন সোনার চর, চর হেয়ার কলাগাছিয়া পর্যটন স্থান সমূহ পরিদর্শন করে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমান সরকার দেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পায়রাবন্দর সমূহ বড় বড় মেগা প্রকল্প কাজ বাস্তবায়নে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিক জোন হিসেবে, বিভিন্ন মন্ত্রণালয় ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!