গলাচিপায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

গলাচিপায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ও থানা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘরের ভিটা জন্য জমিতে মাটি কাটতে গেলে বাবুল প্যাদা (৫০) সাথে ছোট ভাই আল-আমিন প্যাদা(৪০) সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় ছোট ভাই আল-আমিন বড় ভাই বাবুল প্যাদার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে বাবুল প্যাদা মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা সংবাদ শুনেছি এবং সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং একজনকে আটক করছি। তবে এখন পর্যন্ত মৃতের পরিবারের কেউই অভিযোগ করেনি। তিনি আরও বলেন, আমরা মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!