রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

গলাচিপায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করেছে।

রবিবার ভোর ৫টা ১২ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বাণিজ্যিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোর ৫টা ৫৭ মিনিটে শহরের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

এছাড়াও গলাচিপা থানা, গলাচিপা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাব, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন, আ খ ম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পূজা উদযাপন পরিষদ, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!