রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহার বকনা বাছুর বিতরণ

গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহার বকনা বাছুর বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রথম পর্যায়ে গরীব ৯ জন মৎস্যজীবির মাঝে শুক্রবার বেলা ১২টায় উপজেলা মৎস্য অফিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এসএম শাহজাদার মনোনীত প্রতিনিধি ও আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান (বাবুল ভূইয়া), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সাবু ও মৎস্য জীবিলীগ নেতা নূর সাইদ প্রমুখ।

বকনা বাছুর বিতরণ কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব প্রান্তিক জেলেদের অর্থনৈতিক পুনর্বাসন সহ চাল বিতরণ করছেন। সরকারের মৎস্যনিধন ঝাটকা ইলিশ সহ সকল নিষেধাজ্ঞাগুলো পালন সহ উপহারের এই বকনা বাছুর লালন পালন করে আর্থিকভাবে সাফল্য অর্জনের জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য ২০২২- ২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ এই বকনা বাছুর বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!