রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে করাতকল থেকে বনের গাছ উদ্ধার

রাঙ্গাবালীতে করাতকল থেকে বনের গাছ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালীর একটি করাতকল থেকে কেওড়া প্রজাতির ১০টি গাছ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল এলাকা থেকে গাছগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের চরবেষ্টিন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরমোণ্ডল এলাকায় অবস্থিত নান্না প্যাদা, কামাল হাওলাদার ও আফজাল হাওলাদারের যৌথ মালিকানাধীন করাতকলে অভিযান চালিয়ে কেওড়া প্রজাতির ১০টি গাছের খন্ড জব্দ করা হয়েছে।

এসময় অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং সেখানে বনের গাছ পাওয়ায় ওই করাতকলটি বন্ধ করার নির্দেশ দিয়ে করাত জব্দ করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বন বিভাগের চরবেষ্টিন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!