গলাচিপার ডাকুয়ায় শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপার ডাকুয়ায় শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

গলাচিপার ডাকুয়ায় শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাকুয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ জিঁউর ভক্ত সংঘ সেবাশ্রমের হরিপদ দে এর বাড়িতে ১৫, ১৬ ও ১৭ ই চৈত্র ১৪২৯ বাংলা (ইংরেজী ৩০, ৩১ মার্চ ও ১লা এপ্রিল ২০২৩) বৃহস্পতি, শুক্র ও শনিবার ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে রবিবার (২ এপ্রিল) দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়। ডাকুয়া শ্রী শ্রী রাধাগোবিন্দা জিঁউর ভক্ত সংঘ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় কালাচাঁদ চক্রবর্তী। ডাকুয়া শ্রী শ্রী রাধাগোবিন্দা জিঁউর ভক্ত সংঘ সেবাশ্রম এর ভক্তবৃন্দের উদ্যোগে প্রতি বছরের ন্যায় দেশমাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় ৪৬তম বার্ষিকী যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নামসূধা পরিবেশন করেন- বরিশাল হতে আগত শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সম্প্রদায়, দেবী দূর্গা সম্প্রদায়, আদি পাগল সম্প্রদায়, গোপালগঞ্জ থেকে আগত নব সত্য নারায়ণ সম্প্রদায়, দেবী সরস্বতী সম্প্রদায় এবং পটুয়াখালীর রাম সুন্দর সম্প্রদায়। এ যজ্ঞানুষ্ঠান উপলক্ষে রাধাগোবিন্দ জিঁউর ভক্ত সংঘ সেবাশ্রমের সভাপতি বাবু হরিপদ দে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণভাবে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি না হলে অনুষ্ঠানে আরো অনেক ভক্তবৃন্দের আগমন ঘটত। সাধারণ সম্পাদক বাবু সুশান্ত কুমার রক্ষিত বলেন, এখানে অনেক দূর দূরান্ত থেকে আগত ভক্তদের ৩ বেলা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, ধর্মীয় প্রতিটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণের চেষ্টা করি। ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আমি এ সংঘের সকলকে ধন্যবাদ জানাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!