গলাচিপায় শৃঙ্খলা ফেরাতে সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় শৃঙ্খলা ফেরাতে সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা

গলাচিপায় শৃঙ্খলা ফেরাতে সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা দেখা গেছে। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে হাট বাজার, মার্কেট ও জনসমাগম স্থলে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন। বুধবার (৫ এপ্রিল) দিনভর উপজেলার প্রধান প্রধান হাটবাজার পরিদর্শন করেন তিনি। যানজট নিরসনে তিনি গলাচিপা সদর রোড, ফেরিঘাট, হরিদেবপুর খেয়াঘাট, পূর্ব বাজার, আমখোলা বাজার, মুশুরীকাঠি স্লুইজ ঘাট, বাদুরা বাজার, মুদির হাট, জুলেখার বাজার, বউ বাজার, কাটাখালী বাজার, উলানিয়া বাজার, চিকনিকান্দী বাজার, তেতুলতলায় থানা পুলিশ নিয়ে মানুষকে সতর্ক ও সচেতন করেন। এ সময় স্থায়ী দোকানদার, মাছ ও সবজি ব্যবসায়ী, ভাসমান ও মৌসুমী ব্যবসায়ী, মোটর সাইকেল চালক, ট্রাক ও বাস চালকদের রাস্তার উপর দোকান এবং গাড়ি পার্কিং না করতে অনুরোধ করেন। এতে রোজাদার ও সাধারণ মানুষেরা চরম দূর্ভোগে পরে। তাই হাটবাজারে সকল সময়ে অবাধ ও নিরবচ্ছিন্ন চলাচলের জন্য সড়কে অনিয়ম প্রতিরোধ করতে আহবান জানান।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, যানজট দূর করতে যত্রতত্র রাস্তার উপর কোন গাড়ি না রাখার জন্য সকলকে সচেতন ও পরামর্শ দিচ্ছি। পুলিশ জনগণের বন্ধু। জনগণের জান, মাল নিরাপত্তার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!