গলাচিপায় ধারের টাকা না পেয়ে অবশেষে মামলা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় ধারের টাকা না পেয়ে অবশেষে মামলা

গলাচিপায় ধারের টাকা না পেয়ে অবশেষে মামলা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ধারের টাকা না পেয়ে মামলা করেছেন মোসা. মিনারা বেগম (৪৫) নামের এক ভুক্তভোগী নারী। মিনারা বেগম গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সাগরদী রোডের জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী। মিনারা বেগম জানান, ২০১৫ সালে মকবুল হাওলাদার ও তার স্ত্রী আকলিমা বেগম এবং আলম সরদার একত্রিত হয়ে তাদের মেয়ের বিবাহের কথা বলে আমাদের কাছ থেকে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ধার নেয়। দেই দিচ্ছি, দিচ্ছি বলে নানা বাহানায় আমাদের টাকা না দিয়ে প্রায় ২ বছর ঘুরাতে থাকে। এ বিষয় মীমাংসার জন্য গলাচিপা থানায় একাধিকবার বসা হলেও সেখানে দুপক্ষের মধ্যে একটি রোয়েদাদ হয়। রোয়েদাদ নামায় উল্লেখ থাকে তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে আমাদেরকে পরিশোধ করবে। কিন্তু তারা আমার টাকা না দেয়ার ফন্দি এটে তারা রাতের আঁধারে ঢাকা চলে যায়। এ বিষয়ে মিনারা বেগমের স্বামী জাহাঙ্গীর হাওলাদার বলেন, বাড়িতে জমি বিক্রি করে ঘর তোলার জন্য টাকা এনেছিলাম। আমাদের প্রতিবেশী হওয়ায় তারা তাদের মেয়ের বিবাহের জন্য আমাদের কাছে টাকা ধার চায়। আমরা তাদের মেয়ের দিকে তাকিয়ে উক্ত টাকা ধার দেই। কিন্তু তারা আমাদের টাকা পরিশোধ না করেই ঢাকা চলে যায়। এতে আমার ঘরও তোলা হয়নি আবার টাকাও পাইনি। এতে আমি পথে বসে গেলাম। এ বিষয়ে তাদের কাছে ধারের টাকা পাওয়া প্রতিবেশী পাওনাদার মাহমুদা বেগম, লিমা বেগম, সারমিন বেগম, রুজি বেগম এরা বলেন, তারা আমাদের কাছ থেকেও টাকা ধার নিয়েছে। তারা রাতের আঁধারে আমাদের কাছে না বলে চলে যায়। আমরা বিষয়টি সাবেক মহিলা কাউন্সিলর (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) আঞ্জুমান আরা করুনা বেগম আপাকে জানিয়েছি। তিনি এ সম্পর্কে সবকিছুই জানেন। পরে কোন সুরহা না পাওয়ায় মিনারা বেগম বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামী করে একটি সি.আর মামলা দায়ের করেন। যার মামলা নং- সি.আর ৮০৬/১৭। আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোবাশ্বের আলী হাওলাদার পৃথক পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন।

গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র এ্যাডভোকেট মোকলেচুর রহমান খোকন মিয়া বলেন, আমার মক্কেলের ঘটনা সম্পূর্ণ সত্য। আমি আদালতের মাধ্যমে এর সঠিক বিচার পাব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!