গলাচিপায় বাংলাদেশ স্কাউট’স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় বাংলাদেশ স্কাউট’স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

গলাচিপায় বাংলাদেশ স্কাউট’স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’-এই স্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ স্কাউটস গলাচিপা উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কাউটস উপজেলার সদস্য সচিব গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার এবং কাব ও স্কাউট শিক্ষার্থীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!