রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় মহান মে দিবস পালিত

গলাচিপায় মহান মে দিবস পালিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে পৌরমঞ্চ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালির নেতৃত্ব দেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। এর আগে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলামিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও মো. রেজাউল করিম, শ্রম বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, পৌর শ্রমিক লীগের সভাপতি জালাল হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।

এদিকে, উপজেলা ও পৌর শ্রমিক দল র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!