শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সাইক্লোন শেল্টারে ছুটছে বিচ্ছিন্ন চরকারফারমা দ্বীপের মানুষ

গলাচিপায় সাইক্লোন শেল্টারে ছুটছে বিচ্ছিন্ন চরকারফারমা দ্বীপের মানুষ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সাইক্লোন শেল্টারে ছুটছে বিচ্ছিন্ন চরকারফারমা দ্বীপের মানুষ। সময় যত অতিবাহিত হচ্ছে ঘূর্ণিঝড় মোখা ততই তার রূদ্রমুর্তি ধারণ করে উপকূলের দিকে এগোচ্ছে। আর তাই মানুষ নিজেরদের জানমাল বাঁচানোর জন্য ছুটছে কাছাকাছি আশ্রায়ন কেন্দ্র তথা সাইক্লোন শেল্টারের দিকে। তবে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চরকারফারমায় কোন সাইক্লোন শেল্টার না থাকায় নদী পাড়ি দিয়ে তারা ছুটছে নিরাপদ স্থানে। বিচ্ছিন্ন দ্বীপ চরকারফারমায় নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় এক হাজার মানুষ চর ঝুঁকির মধ্যে রয়েছে।

নিরাপদ আশ্রয়ে তাদের নেয়ার জন্য দুই দিন ধরে উপজেলা প্রশাসনের চেষ্টার পরে অবশেষে শনিবার (১৩ মে) সন্ধ্যার দিকে ট্রলারে করে দুই শতাধিক লোক নিরাপদ আশ্রয়ে এসেছেন। অন্যরা ঘরবাড়ি ও গবাদি পশু ছেড়ে আসতে চাইছেন না। অথচ চরে কোন আশ্রয়কেন্দ্র নেই, নেই কোন বেড়িবাঁধ। ফলে অনড় আইনশৃঙ্খলা বাহিনীসহ ও উপজেলা প্রশাসনের লোকজন চরকারফারমায় অবস্থান করে দফায় দফায় ট্রলার যোগে নদীর ওপার মূল ভূখ-ে সাইক্লোন সেন্টারে ওই চরের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু দাবি করেন, চরকারফায় একটি সাইক্লোন সেন্টার থাকলে ঝড়ের সময় উত্তল আগুনমুখা পাড়ি দিয়ে মূল ভূখ-ে এসে আশ্রয় নিতে হতো না।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমরা সকাল থেকে চরকারফারমার নারী, শিশু ও বৃদ্ধদের ইতিমধ্যে সাইক্লোন শেল্টারে নিরাপদে সরিয়ে নিয়ে এসেছি। কিছু মানুষ ঘর বাড়ি রেখে আসতে চায় না। তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। আমরা সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!