শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় মাদক সেবনের দায়ে চার জনকে কারাদণ্ড, দুজনার বিরুদ্ধে মামলা

গলাচিপায় মাদক সেবনের দায়ে চার জনকে কারাদণ্ড, দুজনার বিরুদ্ধে মামলা

সঞ্জিব দাস,গলাচিপাঃ মাদক সেবনের অপরাধে গলাচিপা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বুধবার সকালে ভিন্ন ভিন্ন মামলায় চার জন কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অন্য দুজনার নামে নিয়মিত মামলা হয়েছে।

গাজা সেবনের দায়ে সাজাপ্রাপ্তরা হলেন গলাচিপা পৌরসভার আব্দুল রহিম (৩০) পিতা আব্দুল খালেক, আরিফ হোসেন (২৭) পিতা আলতাফ হোসেন, শামীম পাঠান (২৬ ) পিতা রশিদ পাঠান, পরে তাদেরকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক৷ মো. ইসমাইল হোসেন জানান, মাদক বিরোধী টাস্কফোর্স এর অভিজানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে এদের গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ৪০ পিচ ইয়াবাসহ গৌতম সাহা (৩৫) পিতা রাম লাল সাহা, আনোয়ার হোসেন (৪০) পিতা হানিফ ব্যাপারি তাদের কে গ্রেফতার করে মোবাইল কোর্টের আওতায় আনা হয়। তাদের অপরাধ মোবাইল কোর্টের তফসিলের বাহিরে হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আদেশ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!