শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রচারনায় এমপি পত্নী ফাতেমা আক্তার রেখা

বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রচারনায় এমপি পত্নী ফাতেমা আক্তার রেখা

মহিবুল্লাহ পাটোয়ারীঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরশন নির্বাচন উপলক্ষে বরিশালে চলছে উৎসব মুখর পরিবেশ।দলীয় প্রার্থীদের জেতাতে প্রচার প্রচারনা চালাচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা।তেমনি আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাদকে বিজয়ী করতে কলাপাড়ার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তীব্র রোদ উপেক্ষা করে প্রাচারনা চালাচ্ছেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব (এমপি) এর সহধর্মীনী, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহব্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।

মঙ্গলবার (৬জুন) সকাল থেকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে গনসংযোগ করেন এমপি পত্নী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।

এসময় তিনি সাধারন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেন।

গনসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির,উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সালমা কবীর, যুবলীগ নেতা হাসিব গাজী, রতন শাহা সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য,আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!