গলাচিপায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বাঁধনে ৯২’র সভাপতি শাহজাদা, সম্পাদক নজরুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ
গলাচিপায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

গলাচিপায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-২/২০২৩-২৪ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী মাসুদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, এমপির কৃষক কমিটির প্রতিনিধি কাওসার আহম্মেদ তালুকদার প্রমুখ।

এ ছাড়াও কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মু. আকরামুজ্জামান।

অনুষ্ঠানে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি সাদা সার ও ১০ কেজি ড্যাব সার এবং সাতশত কৃষকের মাঝে জনপ্রতি ৫টি নারিকেল চারা বিতরণ করা হয়।

এসময় এসএম শাহজাদা (এমপি) বলেন, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের খবর রাখেন। কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনা বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, গাছের চারা ও অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষকদের সাবলম্বী করে থাকেন। কৃষিক্ষেত্রে বাংলাদেশ বিপ্লব ঘটিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!