গলাচিপায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

গলাচিপায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষে শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্প লাইন “১০৯৮” এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী মো. জাহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, অর্জুন শীল, ছোবাহান মিয়া, গলাচিপা উপজেলা চাইল্ড প্রটেকশন সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী প্রমুখ।

এ সময় সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, শিশুদের তালিকা তৈরি করে ঝুকিপূর্ণ শিশুদের আর্থিক সহযোগিতা করা হবে। শিশু শ্রমের বিরুদ্ধে মোবাইল কোর্টের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে শ্রমে নিয়োজিত না করে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এতে দেশের উন্নয়ন হবে। শিশুদের দিয়ে ঝুকিপূর্ণ কাজ করা হলে কিংবা নির্যাতন করা হলে আপনারা চাইল্ড হেল্প লাইন “১০৯৮” এ ফোন করে অবহিত করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!