কলাপাড়ায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কলাপাড়ায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমন মৃধা (৪৫) নামের মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুমন মৃধা কে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত এন্তাজ মৃধা’র ছেলে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ফরিদ বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ধৃত আসামী মোঃ নওশের আলী মৃধা ওরফে নসা মৃধা ওরফে সুমন মৃধা এর মালিকানাধীন মাছের ঘেরের দক্ষিণ পাড়ে মাছের ঘের পাহারা দেওয়ার টিনের তৈরী টং ঘরের মধ্যে একজন ব্যক্তি মাদক সহ অবস্থান করছে। তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচড়ে রাখা কোমল পানিয় Fresh up লেবেল লাগানো সবুজ রংয়ের ২৫০ মিঃ লিঃ গ্রাম হালকা সবুজ রংয়ের প্লাস্টিকের খালি বোতলের মধ্যে সাদা স্বচ্ছ পলিথিনের মোড়ানো ৪টি পোটলা যার প্রতিটিতে পোটলায় ৫০ পিচ করে মোট ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!