গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ “সেবা ও উন্নতির দক্ষ,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ে, সরকারের সকল স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৯ই সেপ্টেম্বর /২৩ তিন দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা সাজ -সজ্জায় গলাচিপা উপজেলা প্রশাসন চত্বরে এক উন্নয়ন মেলার আয়োজন ও দিবসটি পালন করে। সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় দেশের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি, বিদ্যুৎ সহ শেখ হাসিনা সরকারের গরীব অসহায়দের জন্য উপহার গৃহনির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকলের জন্য পেনশন স্কীম সুবিধা, বিষয়ে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে, স্থানীয় সরকারের চিত্র তুলে ধরেন। এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও র‍্যালী নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃসাহিন শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুন ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ সুনিত কুমার গাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, প্যানেল মেয়র সুশীল কুমার বিশ্বাস প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও দপ্তর সমূহ নানাবিধ আকর্ষণীয় স্টল ও তথ্য চিত্রসহ তৃণমূল মানুষের সকল উন্নয়ন সেবার জন্য মানুষকে সচেতন করার জন্য নানা আয়োজন করে। এছাড়া সকলের জন্য আনন্দ ক্রীড়া, সাঁতার, হাঁস ধরা, হাডুডু খেলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!