কলাপাড়ায় চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার আসামী খাদিজার ৩ দিনের রিমান্ড মঞ্জুর | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়ায় চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার আসামী খাদিজার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কলাপাড়ায় চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার আসামী খাদিজার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার আসামী খাদিজা বেগম (২৭) কে তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এক রায়ে এ আদেশ দেয়া হয়। পরে আসামী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে তিন সন্তানের জনক মো. সাইদুল সরদার (৩৫) হামলার শিকার হয়ে মৃত্যুবরন করেন। এ ঘটনায় তখন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় মৃতের ২য় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করেন কলাপাড়া থানা পুলিশ। পরে মামলাটি বিজ্ঞ আদালতে উঠলে তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এবিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আসামী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে থানা হেফাজতে আনা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!