গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ১৩২ নং পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ১৩২ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক নাজমা আকতার ফনির সঞ্চালনায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অটল চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান আসমা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪০ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মঈনউদ্দীন, নূড়িয়া পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফায়তুল, বোয়ালিয়া বাধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান, গলাচিপা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব ফকির, ১৩২ নং পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মোতলেব হাওলাদার, গলাচিপা ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসাইন, অভিভাবকগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উক্ত বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও একটি ফলদ আম গাছের চারা রোপণ করেন এবং ৫ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগসহ একটি ফুটবল বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!