রাঙ্গাবালীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাঙ্গাবালীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার

রাঙ্গাবালীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাহেরচর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই তরুণের নাম রিয়ান প্যাদা (১৮)। সে সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের শহীদুল প্যদার ছেলে। পুলিশ ও পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারের উদ্দেশে গিয়ে নিখোঁজ হয় রিয়ান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে বুধবার পশ্চিম বাহেরচর গ্রামের একটি ধানক্ষেতসংলগ্ন ডোবায় ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়ানকে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি ফুলে উঠেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচনও ধরেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মৃগীরোগ ছিল রিয়ানের।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!