গলাচিপায় ইউপি চেয়ারম্যান উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট চেয়েছেন | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
গলাচিপায় ইউপি চেয়ারম্যান উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট চেয়েছেন

গলাচিপায় ইউপি চেয়ারম্যান উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট চেয়েছেন

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় ডাকুয়া ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান বিশ্বজিৎ রায় উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট চেয়েছেন। আজ তিনি ডাকুয়া ইউনিয়নে সবার কাছে ত্যাগী, একনিষ্ঠ, কর্মীবান্ধব এবং মানবতাবাদী গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সমাজ সেবা ও মানবিক গুণাবলি দিয়ে তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছেও জনপ্রিয়। রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার হয়েছেন তিনি। যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় মাঠের রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে তিনি গ্রহণযোগ্য। ছাত্রজীবন থেকেই সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। রাজনীতির পাশাপাশি তিনি সবসময় সামাজিক কাজ করে যাচ্ছেন। করোনাকালে তিনি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন। ডাকুয়া ইউনিয়নের ভেরিবাধের রাস্তা যখন নদী গ্রাস করে নিচ্ছিল ঠিক তখন তিনি উপজেলা প্রশাসনের সহায়তায় নিজে ভেরিবাধ রক্ষার কাজে স্বক্রিয় অংশগ্রহণ করে নদী ভাংগনের হাত থেকে বাঁচিয়েছেন ইউনিয়নবাসীকে। এ ছাড়া তিনি ব্যক্তিগতভাবে প্রতিনিয়তই দলীয় অসহায় নেতাকর্মী, কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা করে চলছেন।

ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, আসলে আমার কোন কিছু করার ক্ষমতা নেই। জনগণই আমাকে উন্নয়ন কাজে সহায়তা করেছে। তাদের ভালবাসা ও সহযোগিতা আছে বলেই ডাকুয়া ইউনিয়নের চেহারা আজ পরিবর্তন হয়েছে। আমি আমার ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞ। তাই এই উন্নয়নের ধারা ধরে রাখতে আমি আমার ইউনিয়নবাসীকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানাচ্ছি, এলাকার কিছু কুচক্রী মহল আজ জামাত-বিএনপির ছত্রছায়ায় সরকারের উন্নয়ন, এলাকার উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানুষকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তারপরেও আমি জনগণকে সাথে নিয়ে উন্নয়ন চালিয়ে যাব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!