গলাচিপায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
গলাচিপায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ “নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপায় ‘৬ অক্টোবর জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ সচিব, জন প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি সন্তোষ দে, সিনিয়র মস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পল্লী উন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো.ফারুকুর জামান ও তথ্য আপা ইসমত আরা।

সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল বলেন , দেশের জনসংখ্যা যে ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গরীব কৃষক অসহায় পরিবার গুলো তাদের ভবিষৎ প্রজন্মের সন্তানদের রাষ্ট্রিয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য জন্ম নিবন্ধন একটি যুগান্তকারী পদক্ষেপ।

তাই সকল ইউপি সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন, যার যার ইউনিয়নে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন করার ব্যাপারে এবং দেশের প্রচলিত আইন অনুসারে দায়িত্বশীল হতে হবে। তিনি এই বিষয়টি স্থানীয় চৌকিদার, দফাদার ও পরিষদের সকল সদস্যগণকে জরুরী ভাবে অবহিত করার জন্য এবং সরকারের সহযোগীতার আইন জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!