বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে গলাচিপার যোগাযোগে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে গলাচিপার যোগাযোগে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি

বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে গলাচিপার যোগাযোগে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালী উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্থাপনে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডিব্লাউটিসি)। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১:৩০ এর দিকে গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে বিআইডিব্লাউটিস’র চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম পরিদর্শনে এসে এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপা উপজেলার পানপট্টি ও বোয়ালিয়া নৌরুটের আগুনমুখা নদী ঘুরে দেখেন। পানপট্টি ঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি চালু রাঙ্গাবালীর মানুষের দীর্ঘদিনের দাবি। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমীক্ষা অনুযায়ী আধুনিক সিট্রাক চালুর যৌক্তিকতা পাওয়া গিয়েছে। আগুনমুখা নদীতে কিছু ড্রেজিং এবং সংযোগ সড়কের কাজ করতে হবে।

উপস্থিত জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, সামনের বছরের মার্চের মধ্যে সিট্রাক চালু করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এলাকাটির অর্থনৈতিক গুরুত্বও আছে। পাশাপাশি আমাদের লক্ষ্য উপকূলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা সহজ করা। তিনি আরও জানান, সারা দেশে প্রায় ০৮ টি জায়গায় সিট্রাক বা ফেরীর প্রস্তাব রয়েছে। তার মধ্যে এই রুটটিকে আমরা প্রাধান্য দিচ্ছি। অবকাঠামো থাকলে আমরা এখনই সি ট্রাক চালু করতে পারতাম। খুব দ্রুত বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে একটি টিম কাজ করবে যেখানে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। তারা বিশেষজ্ঞ মতামত দেবেন। তারপর আমরা কাজ শুরু করবো। এ সময় তার সঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, নির্বাহী প্রকৌশলী,পটু: ডিভিশন(অ:দা:), বিআইডব্লিউটিএ মো:মামুন উর রশীদ, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!