গলাচিপায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শোনিত কুমার গায়েণ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শোনিত কুমার গায়েণ

গলাচিপায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শোনিত কুমার গায়েণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। সনাতন ধমাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন গলাচিপা থানা পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় শোনিত কুমার গায়েণ বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। গলাচিপা থানা পুলিশ আপনাদের সাথে আছে। পুলিশ আপনাদের বন্ধু।

এ উপজেলার ২৯টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় এসেছে। গলাচিপা থানা পুলিশ, আনসার বাহিনী, গ্রাম পুলিশ আপনাদের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। তিনি আরও বলেন, আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে প্রতিটি পূজা মন্ডপে বাড়তি নজরদারী রাখা হচ্ছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। সকলে ভাল থাকবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!