কলাপাড়ায় তিন মাদক কারবারী সহ পাঁচজন আটক – আপন নিউজ

মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান
কলাপাড়ায় তিন মাদক কারবারী সহ পাঁচজন আটক

কলাপাড়ায় তিন মাদক কারবারী সহ পাঁচজন আটক

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় তিনজন মাদক কারবারী সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে অবরোধ উপেক্ষা করে রামনাবাদ নদীতে মাছ শিকার করায় মো.রিপন হাওলাদার (২৫) এবং মাহবুব (৫৫) নামে দুই জেলেকে আটক করেছে পায়রা বন্দর নৌঁপুলিশ। এছাড়া শনিবার সন্ধ্যায় উপজেলা বালিয়াতলী এলাকার মো.মঞ্জুর বাড়ীতে অভিযান চালিয়ে মঞ্জু (৪০) সহ রবিন মোল্লা (২৫) এবং রুবেল হাওলাদার (৫৫) কে আটক করেছে পুলিশ। এসময় এদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.গোলাম মাওলা জানান, মাদক কারবারী রবিন মোল্লা এবং মো.রুবেল হাওলাদার দুজন’ই নারায়ন জেলার অধিবাসী এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। শনিবার তারা কলাপাড়ায় বিক্রির উদ্দেশ্যে আসলে মাদক ব্যবসায়ী মঞ্জুর বাড়ী থেকে গোপন সংবাদেও ভিত্তিতে তাদের আটক করা হয়।

এদিকে,পায়রা বন্দর নৌপুলিশ সদস্য মো.ওহাব জানান, অবরোধ অমান্য করে রামনাবাদ সাগর মোহনায় মাছ শিকার করতে নামায় দুই জেলেকে আটক করেছে নৌঁপুলিশ। তাদেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!