গলাচিপায় অশ্বিনী কুমার দাসের জমির সাইনবোর্ড খুলে নিল দুবৃত্তরা | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় অশ্বিনী কুমার দাসের জমির সাইনবোর্ড খুলে নিল দুবৃত্তরা

গলাচিপায় অশ্বিনী কুমার দাসের জমির সাইনবোর্ড খুলে নিল দুবৃত্তরা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় অশ্বিনী কুমার দাসের জমির সাইনবোর্ড রাতের আঁধারে খুলে নিল দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কলেজ রোড সাহা পাড়ায় অশ্বিনী কুমার দাসের বাড়িতে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে অশ্বিনী কুমার দাসের ওয়ারিশগণ ও এলাকাবাসী জানান। এ বিষয়ে অশ্বিনী কুমার দাসের ওয়ারিশ পরেশ দাস বলেন, দীর্ঘ ৬ মাস আগে আমাদের ৩২ নং খতিয়ানের ১৫২১ দাগের উত্তর মাথায় রেকর্ডীয় ও জেলা বোর্ডের জায়গায় আমার দাদার নামে একটি সাইনবোর্ড দিয়েছি। সেখানে আমাদের জমির দাগ নম্বর উল্লেখ আছে। কিন্তু দুবৃত্তরা কুচক্রী মহলের সাথে আতাত করে আমাদের জমির সাইনবোর্ড খুলে ফেলে। তারা আমাদের এই জায়গার ভুয়া কাগজপত্র তৈরি করে জোর পূর্বক দখলের চেষ্টায় আছে। আমরা এ বিষয়ে গলাচিপা থানাকে অবহিত করেছি এবং ভূয়া কাগজপত্রের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার বরাবরে আবেদন করা আছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার বরাবরেও আবেদন করেছি। যার তদন্ত চলমান আছে। এ বিষয়ে যাদব দাস বলেন, জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করছি। একটি কুচক্রী মহল আমাদের রেকর্ডীয় ও জেলা বোর্ডের জমি ভোগ দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদেরকে এলাকা থেকে উৎখাত করতে চায়। যেকোন সময় তারা আমাদের বড় ধরণের ক্ষতি করতে পারে। আমরা প্রশাসন সহ সকলের কাছে এর বিচার দাবী করছি।

এ বিষয়ে ঐ এলাকার পলাশ সাহা, নির্জন সাহা, তরুন সাহা, সুব্রত সাহা, বিমল সাহা, সজল সাহা, অসীম দাস, সঞ্জয় দাস, শুভ দাস এরা বলেন, কয়েক মাস আগে থেকেই এই জায়গায় পরেশ দাশ গং এর লোকেরা সাইনবোর্ড দিয়েছিল। তারপর থেকেই এই জায়গার তদন্তের জন্য গলাচিপা থানা পুলিশ, সহকারী কমিশনার ভূমি অফিস, সদর সহকারী তহশীলদার, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রতিনিধি, জেলা পরিষদের সার্ভেয়ার একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাইনবোর্ড দেখে যান। কিন্তু দুবৃত্তরা রাতে সাইনবোর্ডটি খুলে নিয়ে যায়।

৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুজি আক্তার বলেন, বিষয়টি অপ্রাত্যাশিত। জমির সঠিক মালিকরা সাইনবোর্ড দিলে তাদেরই জায়গা ভোগ দখলের অধিকার আছে।

গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি আমি শুনেছি। যারা সাইনবোর্ড উঠিয়ে আসলেই তারা ভুল করেছি, এটা উচিৎ হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!