তালতলীতে তিন মাসের সাজাপ্রাপ্ত আ সা মী গ্রে.প্তার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তালতলীতে তিন মাসের সাজাপ্রাপ্ত আ সা মী গ্রে.প্তার

তালতলীতে তিন মাসের সাজাপ্রাপ্ত আ সা মী গ্রে.প্তার

আমতলী প্রতিনিধিঃ চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী হাবিব আকনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানাগেছে, উপজেলার মালিপাড়া গ্রামের নাশির আকনের কাছ থেকে ২০২২ সালে হাবিব আকন জমি বিক্রির কথা বলে ভুয়া চেকের মাধ্যমে ৩ লক্ষ ৮০ হাজার টাকা নেয়। ওই টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে। এ ঘটনায় ২০২৩ সালের জানুয়ারী মাসে নাশির আকন বাদী হয়ে বরগুনা চিফ জুডিসিয়াল আদালতে চেক জালিয়াতির মামলা করেন। হাবিব আদালতে হাজিরা দেয়নি। গত ৫ নভেম্বর আসামী হাবিব আকনের অনুপস্থিতে আদালতের বিচারক তার বিরুদ্ধে রায় ঘোষনা করেন। এতে তার তিন মাসের সাজা ও তিন লক্ষ ৮০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ওই সাজাপ্রাপ্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানী জাড়ি করে আদালত। সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে হাবিব আকনকে নলবুনিয়া গ্রামের তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রেরন করেছে। আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়।

মামলার বাদী নাশির আকন বলেন, জমি বিক্রির কথা বলে ভুয়া চেকের মাধ্যমে হাবিব আকন ৩ লক্ষ ৮০ হাজার টাকা নেয়। জমি ও টাকা না দিয়ে তিনি টালবাহানা করতে থাকেন। এ ঘটনায় আমি বরগুনা আদালতে মামলা করেছি। ওই মামলায় তার তিন মাসের সাজা ও তিন লক্ষ ৮০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

তালতলী থানার ওসি মোঃ শহীদুল ইসলাম খাঁন বলেন, চেক জালিয়াতি মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী হাবিব আকনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!