গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে প্রাথমিক শিক্ষার বিদ্যাপীঠ বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল। কিন্ডারগার্টেন পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ের সরকারী কারিকুলাম অনুযায়ী পাঠদান করা হয় এই প্রতিষ্ঠানে। আর এখানে পড়তে পারা প্রতিটি শিক্ষার্থীদের কাছে যেমন গর্ব ও আনন্দের বিষয় ঠিক তেমনি এই বিদ্যালয় ছেড়ে অন্যত্র যাওয়া তেমনি কষ্টের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় অফিসার্স ক্লাবে এমনই এক অনুষ্ঠানে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ডা. জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিবাবকবৃন্দ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘আগামী পৃথিবীর উন্নয়ন অগ্রগতির জন্য শিক্ষাই একমাত্র পথ। প্রত্যেক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এবং লক্ষ্য অর্জনে সুশিক্ষা, দেশপ্রেম ও অধ্যবসায় জীবনকে সুন্দর ও মধুময় করে দেবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যেখানে যাবে সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে বিশ্বকে অবাক করে দিবে এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!