আমতলী-কুয়াকাটা মহাসড়কে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলী-কুয়াকাটা মহাসড়কে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল

আমতলী-কুয়াকাটা মহাসড়কে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা বিএনপি’র উদ্যোগে অবরোধ সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে আমতলী-কুয়াকাটা সড়কের পৌরসভা সংলগ্ন ছুরিকাটা এবং খুরিয়ার খেয়াখাট এলাকায় পৃথক পৃথক মশাল মিছিল করা হয়।

জানাগেছে, সপ্তম দফায় অবরোধ কর্মসুচীর ডাক দেয় বিএনপি। এ কর্মসুচী বাস্তবায়ন করতে আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার রাত সাড়ে আটটার দিকে মশাল মিছিল বের করে। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে আমতলী-কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা এবং উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে খুরিয়ার খেয়াখাট এলাকায় মিছিল করা হয়।

মিছিলে উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি জামান রাকিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়েব ইসলাম হেলাল, পৌর ছাত্রদলের আহবায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদল আহবায়ক রাজিব মৃধা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায় রাজ আহসান মুছাসহ অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নাশকতার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!