তালতলীতে তিন কেজি গাঁজাসহ বিক্রেতা বাবা-ছেলে গ্রে*প্তা*র | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
তালতলীতে তিন কেজি গাঁজাসহ বিক্রেতা বাবা-ছেলে গ্রে*প্তা*র

তালতলীতে তিন কেজি গাঁজাসহ বিক্রেতা বাবা-ছেলে গ্রে*প্তা*র

আমতলী প্রতিনিধিঃ তিন কেজি গাঁজা ও নগদ ৮৮ হাজার টাকাসহ বাবা হেমায়েত হিমু (৬০) ও তার  ছেলে সোহানকে (৩০) ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার সকাল ১০ টার দিকে তালতলী উপজেলার কচুপাত্রা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওইদিনই পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার কচুপাত্রা এলাকার বাবা হেমায়েত হিমু (৬০) ও তার ছেলে সোহান (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের এসআই জ্ঞান কুমার ও এসআই বশিরের নেতৃত্বে বুধবার সকাল ১০ টার দিকে কচুপাত্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের তথ্য মতে তিন কেজি গাঁজা, নগদ ৮৮ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে ডিবি পুলিশ তাদের তালতলী থানায় সোপর্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওইদিনই পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোঃ বশিরুল আলম বলেন, তিন কেজি গাঁজা, নগদ ৮৮ হাজার টাকা ও দুইটি মোবাইল সেটসহ গ্রেপ্তার মাদক বিক্রেতা বাবা ও ছেলেকে তালতলী থানায় সোপর্দ করা হয়েছে।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খাঁন বলেন, মাদক বিক্রেতা বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!