গলাচিপায় পুনরায় নৌকার মাঝি এস এম শাহজাদাকে বরণ করে নিতে জনস্রোত | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় পুনরায় নৌকার মাঝি এস এম শাহজাদাকে বরণ করে নিতে জনস্রোত

গলাচিপায় পুনরায় নৌকার মাঝি এস এম শাহজাদাকে বরণ করে নিতে জনস্রোত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় পুনরায় মনোনিত নৌকার মাঝি এস এম শাহজাদাকে বরণ করে নিতে জনস্রোত দেখা গেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা উপজেলার দ্বিতীয়বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী হিসেবে এস এম শাহজাদা নৌকার মাঝি হওয়ায় দলের এবং সাধারণ ভোটার সমর্থকদের আস্থার ভালবাসায় সিক্ত এস এম শাহজাদা- বুধবার (২৯ নভেম্বর) গলাচিপা ফেরিঘাট এলাকা থেকে দলের নেতাকর্মী সমর্থকদের বাঁধভাঙ্গা জোয়ারের মতো কর্মীদের আনন্দ ও শুভেচ্ছা মিছিল বের করেন।

মিছিলের অগ্রভাগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান গন, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান ও সহসভাপতি আজিজুর রহমান বাবুল ভূইয়ার, দিক নির্দেশনায় ফেরিঘাট থেকে শান্তিপূর্ণ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয় এবং নৌকা সাজিয়ে দলীয় জাতীয় পতাকা নিয়ে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। নৌকার প্রার্থী এস এম শাহজাদা কে, ফুলের শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে। নৌকা প্রতীক পেয়ে এস এম শাহজাদা বঙ্গবন্ধুর ধানমন্ডি বাসভবনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা শেষে নমিনেশন পত্র হাতে নিয়ে তিনি টুংগীপাড়া বঙ্গবন্ধুর মাজারে কবর জিয়ারত করেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী এলাকায় গলাচিপা হয়ে দশমিনা উপজেলায় জন-মানুষের সাথে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এস এম শাহজাদাকে বরণ করার জন্য শোভাযাত্রা আকারে ফেরিঘাট এলাকায় অবস্থায় নেয়। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বর্তমান এমপি কে নমিনেশন প্রাপ্ত হওয়ায় তাকে শুভেচ্ছা স্বাগত জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!