তালতলীতে ২০ লিটার দেশীয় মদসহ দুই মা দ ক বিক্রেতাকে গ্রে*প্তা*র | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
তালতলীতে ২০ লিটার দেশীয় মদসহ দুই মা দ ক বিক্রেতাকে গ্রে*প্তা*র

তালতলীতে ২০ লিটার দেশীয় মদসহ দুই মা দ ক বিক্রেতাকে গ্রে*প্তা*র

আমতলী প্রতিনিধিঃ ২০ লিটার দেশীয় মদসহ এক মাদক বিক্রেতা ও মাদক বহনকারী মোটরসাইকেল চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকালে তালতলী থানা প্রাঙ্গণ সড়কে চেকপোস্ট বসিয়ে মি.জয় রাখাইন (৩৫) ও মামুন হাওলাদারকে (২৪) গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার নামিশেপাড়া রাখাইন পল্লীতে দীর্ঘদিন ধরে মি.জয় রাখাইন দেশীয় মদ উৎপাদন ও বিক্রি করে আসছে। শনিবার সকালে ওই মদ বিক্রির জন্য তিনি মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ থানা প্রাঙ্গণ সড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিক্রেতা মি. জয় রাখাইন ও  মাদক বহনকারী মোটরসাইকেল চালক মামুনকে ২০ কেজি দেশীয় মদসহ আটক করে। একই সঙ্গে মাদক বহনকারী মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনার তাদের বিরুদ্ধে তালতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ তাদের ওইদিন বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খাঁন বলেন , গ্রেপ্তারকৃত দুইজনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!